কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ বুধবার সাত সকালে চড় খেলেন। সেই যুবকের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীর নাম রাজেশ সাক্রিয়া। তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। তার মা ভানু বলেছেন, রাজেশ একজন কুকুরপ্রেমী এবং দিল্লি এনসিআরে বেওয়ারিশ কুকুরদের ধরে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করার সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে তিনি ক্ষুব্ধ ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদন মতে, বুধবার (২০ আগস্ট) সকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালে হঠাৎ এক যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। এরপরই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করেন এবং এক পর্যায়ে মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে চড়ও মারেন। এতে তিনি হাতে ও মাথায় আঘাত পান। এর পর দ্রুতই ওই যুবককে আটক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ইতোমধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে একজন সরকারি কর্মচারীর ওপর আক্রমণ এবং কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয় এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে বর্ণনা করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারী কমপক্ষে ২৪ ঘণ্টা আগে থেকে হামলার প্রস্তুতি শুরু করে।

আরও পড়ুন: অসুস্থ মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন গাজার সাবেক খেলোয়াড়

ফুটেজে আরও দেখা গেছে, হামলাকারী মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি চালাচ্ছে, সেখানে ভিডিও রেকর্ড করছে। ভিডিওটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। এদিকে দিল্লি বিজেপি মুখ্যমন্ত্রীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

ঘটনার নিন্দা জানিয়েছে কংগ্রেস ও আম আদমি পার্টিও (আপ)। আপ নেত্রী ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা বলেন, ‘মুখ্যমন্ত্রীর ওপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়। গণতন্ত্রে মতবিরোধ এবং প্রতিবাদ থাকবে। কিন্তু তাই বলে হিংসার কোনো জায়গা নেই। আশা করি, দিল্লি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X