কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি অবস্থা বলে পালালেন নারী, বস তাকে দেখলেন আইপিএল গ্যালারিতে

অফিস ফাঁকি দিয়ে আইপিএল দেখতে গেলেন তরুণী। ছবি : সংগৃহীত
অফিস ফাঁকি দিয়ে আইপিএল দেখতে গেলেন তরুণী। ছবি : সংগৃহীত

ভারতের ব্যাপক জনপ্রিয় ক্রিকেট আসর আইপিএল। গ্যালারিতে বসে আইপিএলের ম্যাচ দেখার জন্য কি না করেন ভারতীয়রা। সম্প্রতি বেঙ্গালুরুতে পারিবারিক জরুরি অবস্থার কথা বলে অফিস ছুটি নিয়ে বের হয়ে যান এক নারী। তবে অফিসের বস তাকে দেখলেন লাইভ টেলিভিশনে আইপিএল গ্যালারিতে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে ওই নারী বলেন, অফিস ফাঁকি দিয়ে তিনি যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ দেখতে গিয়েছিলেন তখন তার বস তাকে টিভিতে দেখেছেন। পরে বস তাকে মেসেজ করে খেলা দেখতে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি স্বীকার করেন। বসের সঙ্গে তার কথপোকথনের স্কিনশটও প্রকাশ করেন তিনি।

https://www.instagram.com/reel/C5SgpebP07H/?utm_source=ig_embed&ig_rid=0c16a182-5bad-4961-94c6-8badbee8e858

ক্যাপশনে লিখেছেন, ‘ময়ে ময়ে দিন দিন বাস্তব হতে হচ্ছে।’ শেয়ার করার পর থেকে তার পোস্টটি ইনস্টাগ্রামে দুই লাখের বেশি ভিউ হয়েছে এবং চার হাজার মানুষ তার পোস্টে লাইক দিয়েছেন।

পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘গ্যালারিতে বসে সবারই ইচ্ছে হয় ক্যামেরার সামনে ফোকাস পেতে। আপনি ফোকাস হয়েছেন এটা আপনার জন্য আনন্দের ব্যাপার।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘খেলা দেখতে যাওয়া ঠিক হয়েছে। ম্যানেজারের উচিত কর্মচারীকে স্বাধীনতা প্রদান করা যাতে সে সত্য বলতে পারেন বা ব্যক্তিগত জীবন উপভোগ করতে পারেন।’

বিথিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একজন বড় ভক্ত। তবে সেই ম্যাচে লখনউ সুপার জায়ান্টদের কাছে হেরে যায় তার দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X