রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ বিল বেশি আসায় টেকনিশিয়ানকে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিদ্যুৎ বিভাগ নিয়ে অভিযোগের অন্ত নেই গ্রাহকদের। বিল বেশি আসার মতো অভিযোগ যেন স্বাভাবিক ঘটনা। তবে এবার সামনে এসেছে এক বিচিত্র ঘটনা। বিল বেশি আসায় টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিল বেশি আসায় ওই যুবক দপ্তরে গিয়ে অসন্তোষ জানান। তবে বিষয়টিতে কোনো কাজ না হওয়ায় তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম জানিয়েছে, গত বুধবার ভারতের মহারাষ্ট্রের পুনেতে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিদ্যুৎ বিল নিয়ে বিরোধের জেরে মহারাষ্ট্র স্টেট ইলেকটিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (এমএসইডিসিএল) এক নারী টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলার এক যুবক এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।

হত্যার শিকার ওই নারী টেকনিশিয়ানের নাম রিংকু থাইট। আর হত্যাকারী যুবকের নাম অভিজিৎ পোত।

পুনের সুপা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, বুধবার সকালের দিকে বারমতি গ্রামের মোরগাঁওয়ে বিদ্যুৎ বিভাগের অফিসে এক নারী টেকনিশিয়ানের ওপর অভিজিৎ নামে এক যুবক হামলা চালিয়েছেন। তিনি নিজের বাসার বিদ্যুৎ বিলে অতিরিক্ত ৫৭০ রুপি যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। কিন্তু তার অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বিভাগ।

অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় বুধবার সকালে তিনি আচমকা বিদ্যুৎ অফিসে যান। এরপর সেখানকার এক নারী টেকনিশিয়ানের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুনে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X