শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৪:০১ এএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৫:৩৮ এএম
অনলাইন সংস্করণ

‘প্রত্যেক নারী পাবেন ১ লাখ করে ভাতা’

কংগ্রেস নেতা কান্তিলাল ভুরিয়া। ছবি: সংগৃহীত
কংগ্রেস নেতা কান্তিলাল ভুরিয়া। ছবি: সংগৃহীত

ভারতের নির্বাচনী প্রচারে অভিনব সব পন্থা ও প্রতিশ্রুতি দিয়ে ভোট চান রাজনৈতিক নেতারা। এবার ভারতের নির্বাচনের প্রচারে এক প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এলেন দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেস নেতা কান্তিলাল ভুরিয়া।

তিনি বলেন, সবার ভোটে জিতে দল ক্ষমতায় গেলে দলীয় ইশতেহার অনুযায়ী প্রত্যেক নারী ১ লাখ রুপি করে ভাতা পাবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বৃহস্পতিবার (৯ মে) মধ্যপ্রদেশে এক নির্বাচনী র‍্যালিতে এই মন্তব্য করেন ।

তিনি বলেন,

সবার ভোটে জিতে দল ক্ষমতায় গেলে দলীয় ইশতেহার অনুযায়ী প্রত্যেক নারী ১ লাখ রুপি করে ভাতা পাবেন। সে হিসেবে কোনো ব্যক্তির দুজন স্ত্রী থাকলে তিনি ভাতা পাবেন ২ লাখ রুপি।

এ সময় সেই র‍্যালিতে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ও দলের রাজ্য শাখার প্রধান জিতু পাটোয়ারি।

কংগ্রেসের ইশতেহারে বলা আছে, দারিদ্রসীমার নিচে যেসব নারীরা বাস করেন, তারা মাসে সাড়ে ৮ হাজার রুপি করে ভাতা পাবেন। সেই কথা মনে করিয়ে দিয়ে কান্তিলাল ভুরিয়াকে সমর্থন দেন কংগ্রেস নেতা জিতু পাটোয়ারি। তিনি বলেন, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

তবে এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির এমপি মায়া নারোলিয়া বলেন, এই বক্তব্য দিয়ে কংগ্রেস নেতারা নারীদের অপমান করেছেন। লোকসভা নির্বাচনে তাদের ভোট না দিয়ে নারীরা এর কঠোর জবাব দেবে।

এ ছাড়া মধ্যপ্রদেশের বিজেপির মুখপাত্র নরেন্দ্র সালুজা এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে ভারতের নির্বাচন কমিশনকে ট্যাগ দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X