কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতে রেল চলাচল বন্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উপকূলীয় এলাকায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূণিঝড় রিমাল। এ ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছের সারি। এ ছাড়া উড়ে গেছে উপকূলের বিভিন্ন এলাকার বাড়ির টিনের চালা। কেবল বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও এ ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে। এতে করে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত থেকে শুরু হওয়া ঝড় ও বৃষ্টিতে নাজেহাল কলকাতা। দুর্যোগের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, বিভিন্ন জায়গায় রেল লাইনের ওপর গাছ পড়ে রয়েছে। ফলে ট্রেন চলাচলের পাশাপাশি মেট্রো পরিষেবাও ব্যাহত হচ্ছে।

আনন্দবাজার জানিয়েছে, সোমবার সকাল থেকে শিয়ালগহ দক্ষিণ শাখার একাধিক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সকাল থেকে ট্রেন চলার কথা থাকলেও তা এখনও চালু হয়নি। এমনকি কখন রেল চলাচল স্বাভাবিক হবে তাও স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ।

কেবল ট্রেন নয়, ভোগান্তির মুখে পড়েছেন মেট্রোর ব্যবহারকারীরা। ঝড়ের কারণে মেট্রো চলাচলও ব্যাহত হয়েছে। সোমবার সকাল থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার কথা আগে থেকে জানিয়েছে দিয়েছিল কর্তৃপক্ষ। তবে সোমবার সকাল ৯টা পর্যন্তও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। রাত থেকে অনেক স্টেশনে লোকাল ট্রেন আটকে রয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার রেল পরিষেবা দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে কলকাতাকে যুক্ত করেছে। ঘূর্ণিঝড় রিমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই জেলাতেই। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে গিয়েছে। হেলে গিয়েছে বিদ্যুতের খুঁটি। রেললাইনের ওপর বিভিন্ন জায়গায় গাছ পড়ে রয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। রেললাইনের ওপর থেকে গাছ সরিয়ে ট্র্যাক পরীক্ষা করার পর ট্রেন চলাচল শুরু হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারলে কত সময় লাগবে তা স্পষ্ট জানা যায়নি। এ ছাড়া সোমবারেরও অন্তত ১০টি ট্রেন বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১০

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১১

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১২

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৩

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৪

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৫

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১৬

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৭

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৮

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৯

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

২০
X