তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

ব্যস্ত সাবিলা

ব্যস্ত সাবিলা
সাবিলা নূর। ছবি : সংগৃহীত

সাবিলা নূর। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে নাম লেখান অভিনয়ে। এরপর বেশ কিছু জনপ্রিয় নাটকে কাজের অভিজ্ঞতা হয় তার। অভিনয় করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও। এ বছর দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। যেখানে তার বিপরীতে অভিনয় করেন সুপারস্টার শাকিব খান। এরপর আর ছোট পর্দায় দেখা যায়নি তাকে। এখন বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

বিজ্ঞাপন নিয়ে সাবিলার ব্যস্ততা বছরজুড়েই। সেই ধারাবাহিকতায় এবার বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটার বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। যার শুটিং থেকে প্রচারণা—সবকিছুতেই ব্যস্ত সময় পার করছেন তিনি।

এদিকে, চট্টগ্রামের বালি আর্কেডে বাটার একটি নতুন শোরুম উদ্বোধনেও দেখা যায় তাকে। এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও সাবিলা নূর। বিজ্ঞাপনে সাবিলার সঙ্গে দেখা গেছে চিত্রনায়ক সিয়াম আহমেদকে।

‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নাম লেখানোর পর একের পর এক সিনেমার প্রস্তাব পাচ্ছেন সাবিলা। ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসানের নতুন সিনেমা ‘রাক্ষস’-এ অভিনয়ের প্রস্তাব এলেও সিনেমাটি করছেন না তিনি। এটি বাদ দিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ নামে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন তানিম নূর। এতে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে। তাই বছরের শেষ দিকে আবারও সিনেমা নিয়ে ব্যস্ত হবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X