কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৯:২২ এএম
আপডেট : ২৭ মে ২০২৪, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

ঝড়ের মধ্যে ছেলেকে ফেরাতে গিয়ে প্রাণ গেল বাবার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে আতঙ্কিত উপকূলের মানুষ। ঝড়ের মধ্যে ঘরে না ফেরায় ছেলের খোঁজে বের হয়েছিলেন এক বৃদ্ধ। তবে ছেলেকে নিয়ে ঘরে ফেরা হয়নি তার। বাইরে বের হয়ে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ নিজেই। সোমবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দাবাজারে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার রাত ১০ টা থেকে ১১টার মধ্যে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ সজিব। কলকাতার এন্টালি থানার বিবির বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, আইপিএলের ফাইনাল ম্যাচ দেখতে বন্ধুর বাড়িতে গিয়েছিল ছেলে। তবে ঝড়ের মধ্যে ছেলে বিপদে পড়তে পারে এমন আশঙ্কায় তিনি ছেলেকে ডাকতে যান। তবে ঘর থেকে বের হতেই প্রবল বৃষ্টি নামে। এসময় তিনি একটি বাড়ির নীচে আশ্রয় নেন। আর তখনই বাড়ির কার্নিশ ভেঙে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় পৌরমেয়র ফিরহাদ হাকিম বলেন, কার্নিশ ভেঙে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বারবার করে সতর্ক করার পরও সচেতন না হওয়ায় এ ‍দুর্ঘটনা ঘটেছে। আমারা আমাদের কাজ করে চলেছি।

পৌরসভার সূত্রে জানান গেছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে শহরের বিভিন্ন জায়গায় ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। শিয়ালদহে একজন আহত হয়েছেন। ক্যামাক স্টিটে একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে পড়েছে। শেক্সপিয়র থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১০

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১১

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১২

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৩

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৪

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৫

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৭

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৮

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৯

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

২০
X