কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে হাসিমুখে জড়িয়ে ধরলেন সোনিয়া গান্ধী

প্রধানমন্ত্রীকে জড়িয়ে নিচ্ছেন সোনিয়া গান্ধী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে নিচ্ছেন সোনিয়া গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশে ফেরার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপাসন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুকে জড়িয়ে নিচ্ছেন।

সোমবার (১০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দরজায় দুহাত মেলে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন সময় তার দিকে এগিয়ে এলেন সোনিয়া গান্ধী। এরপর একে অন্যকে জড়িয়ে ধরলেন। তখনও তাদের মুখে হাসির ছাপ স্পষ্ট ছিল।

ভিডিওতে আরও দেখা যায়, সোনিয়া গান্ধীর ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছেন রাহুল গান্ধী। তার পরনে রয়েছে সাদা কুর্তি আর পায়জামা। তিনিও এগিয়ে এসে প্রধানমন্ত্রীকে সম্ভাষণ জানান। এরপর এগিয়ে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে তিনিও খোঁজখবর নেন।

ভারতীয় কংগ্রেসের এক্স পেজে এ ভিডিওটি শেয়ার করা হয়েছে। এতে লেখা হয়েছে, আজ নয়াদিল্লিতে সিপিপি চেয়ারপারসন সোনিয়া গান্ধী সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের অন্য সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X