কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

জেলেদের দেখে পানিতে নেমে পড়লেন রাহুল গান্ধী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নৌকায় চড়ে যাচ্ছিলেন জেলেদের সঙ্গে কথা বলতে। হঠাৎ নৌকা থেকে নেমে পড়লেন পানিতে। একটু একটু করে এগিয়ে গেলেন জেলেদের দিকে। শুধু তাই নয় মাছ ও ধরলেন তাদের সাথে। পানিতে থাকা সবাই হই হুল্লোড়ে মেতে উঠলেন মুহূর্তের মধ্যেই।

ভারতের বিহারের বেগুসরাইয়ে নির্বাচনি প্রচারের ফাঁকে এমন কাণ্ড করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভিডিওতে রাহুল গান্ধীকে তার স্বভাবসিদ্ধ সাদা টি-শার্ট ও কালো প্যান্টে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা এর বেশ প্রশংসা করেছেন।

জানা গেছে , রোববার বেগুসরাইয়ে জেলেদের সঙ্গে কথা বলতে নৌকায় ওঠেন রাহুল। আর তখনই এমন কাণ্ড করে বসেন তিনি। এ ঘটনার সময় তার সঙ্গে ছিলেন বিকাশশীল ইনসান পার্টির সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী মুকেশ সহনি।

মুকেশ বলেন, রাহুল গান্ধীর এই পদক্ষেপকে কেবল ভোটপ্রচার বললে ভুল হবে। তিনি বিহারের মাটির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন।জেলেদের সঙ্গে রাহুল গান্ধীর মাছ ধরার ভিডিওটি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস। ভিডিওর বিবরণীতে লেখা হয়েছে, 'এটা সত্যিকারের পুকুর!'

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X