কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১২:৩৫ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দেয় মালবাহী ট্রেন। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দেয় মালবাহী ট্রেন। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রনের সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার (১৭ জুন) সকালে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসামের শিলচর থেকে কলকাতার শিয়ালদহ যাওয়ার সময় নিউ জলপাইগুড়ির কাছে রাঙ্গাপানি স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। দার্জিলিং ভ্রমণের জন্য বেশির ভাগ সময় পর্যটকরা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ব্যবহার করে থাকেন।

দুর্ঘটনাটি এমন এক সময় ঘটল যখন আবহাওয়া বৈরী এবং বৃষ্টি হচ্ছে। তাই উদ্ধার তৎপরতা খানিকটা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘চিকিৎসক ও উদ্ধারকর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ, চিকিৎসক, উদ্ধারকর্মী, অ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসা সরঞ্জাম—সবকিছু ইতোমধ্যে পৌঁছে গেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দেখা গেছে, ট্রেন থেকে ছিটকে যাওয়া দুটি বগি দুমড়ে মুচড়ে গেছে। একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে গেছে। তার নিচে ঢুকে রয়েছে মালবাহী ট্রেনের কামরা। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এলাকায় বৃষ্টিও হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X