কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতি করতে গিয়ে নারীর সঙ্গে খোশ-গল্প, অতঃপর...

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রাখা মালামাল। ছবি : সংগৃহীত
বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রাখা মালামাল। ছবি : সংগৃহীত

ডাকাতি করতে গিয়ে ব্যতিক্রম এক কাণ্ড ঘটাল ডাকাতরা। শুক্রবার (১৪ জুন) ভোর রাতে ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়িতে প্রবেশ করে তারা। এসময় বাড়ির মালিককে কোনো মারধর না করে বরং খোশ-গল্প করে মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এই ঘটনা ভারতের হুগলি জেলায়।

এ বিষয়ে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ জানিয়েছে, হুগলি জেলার নলডাঙ্গা এলাকার ওই বাড়িটিতে একাই থাকতেন ৬৮ বছর বয়সী গৃহকর্ত্রী রেনু পাল। তার স্বামী মারা গেছেন। দুই মেয়ের মধ্যে একজন থাকেন পাশের এলাকায়, অন্যজন মুম্বাইয়ে।

সম্প্রতি মুম্বাইয়ে অবস্থিত ছোট মেয়ের কাছ থেকে দুই মাস পর সোমবার বাড়ি ফেরেন রেনু। শুক্রবার ভোর রাতে ঘুম থেকে উঠে তিনি বাথরুমে যান। এরপর ফিরে দেখেন, ঘরে বসে আছে চার যুবক।

রেনুকে দেখেই ডাকাতরা কোনো চিৎকার না করার কথা বলেন, দেখাতে থাকেন ভয়ভীতি। পরে তার হাত-পা বেঁধে শরীর থেকে সব গহনা খুলে নেয় ডাকাতরা। চাবি নিয়ে আলমারি খুলে পেনশনের ৩৫ হাজার টাকাও নিয়ে নেয় তারা। এরপর ঘরের মূল্যবান জিনিসপত্র খুঁজতে গিয়ে পুরো বাড়ি ওলট-পালট করে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে তাদের ডাকাতি।

ভুক্তভোগী ওই নারী জানান, ডাকাতদের সবার বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে। সবাই নেশাগ্রস্ত ছিল বলেই মনে হয়েছে তার। ডাকাতি করার ফাঁকে ফাঁকে রেনুকে পারিবারিক নানা বিষয়ে প্রশ্ন করছিল তারা। বিশেষ করে স্বামী কি করতেন, কবে মারা গেছেন তিনি, মেয়েরা কোথায় থাকে, কী করে, এসব প্রশ্ন শুরু করেন। এসময় একজন বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলেও দাবি করেন তিনি।

পরে অভিযোগ পাওয়ার পর, ডাকাতদের ধরতে অভিযান শুরু করে স্থানীয় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X