রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১১:০৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিরাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে কিশোরীর অদ্ভুত কাণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গরমেই এই মৌসুমে প্রতিরাতেই লোডশেডিং হচ্ছিল। এর কারণও বুঝতে পারছিলেন না গ্রামবাসী। পরে বিদ্যুৎ সরবরাহকারী অফিসে অভিযোগ জানানো হয়। তাতেও সমাধান হয়নি। শেষমেশ বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ জানতে পেরে অবাক গ্রামের বাসিন্দারা।

জানা যায়, প্রতি রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গ্রামের বিদ্যুৎসংযোগ বন্ধ করে দিত এক কিশোরী। অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়া এলাকায়।

রোববার (২৩ জুলাই) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকের সঙ্গে দেখা করতে প্রতিরাতে গ্রামের বিদ্যুৎসংযোগ বন্ধ করে দিত ওই কিশোরী। এতে বিপাকে পড়েন গ্রামবাসী। চুরির ঘটনাও বেড়ে যায়।

কেন প্রতিরাতে লোডশেডিং হচ্ছে- তা নিয়ে বিদ্যুৎ সরবরাহকারী অফিসে অভিযোগ জানায় গ্রামবাসী। কিন্তু সমাধান হয় না। শেষে ফাঁস হয়ে যায় ওই কিশোরীর কাণ্ড।

পরে কিশোরী ও তার প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসী। গ্রামের মন্দিরে তাদের বিয়েও দেওয়া হয়।

পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, রাজকুমার নামে এক যুবকের সঙ্গে প্রীতি কুমারী নামে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক। প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য প্রতিরাতে গ্রামের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করত কিশোরী।

গত এক সপ্তাহে প্রতিরাতে গ্রামে লোডশেডিং হওয়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এমনকি গ্রামে চুরির ঘটনাও বেড়ে যায়। বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সমাধান হয়নি। পরে রহস্য উদঘাটনে তৎপর হন গ্রামবাসী। তারপরই এক রাতে প্রীতি ও রাজকুমারকে হাতেনাতে ধরে ফেলেন কয়েকজন। তবে কীভাবে ওই কিশোরী বিদ্যুৎসংযোগ বন্ধ করে দিত তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X