মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে মালয়েশিয়ায় শিক্ষার্থীদের ফুটসাল টুর্নামেন্ট

মালয়েশিয়ায় শিক্ষার্থীদের ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আইআইইউএম। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় শিক্ষার্থীদের ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আইআইইউএম। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় ‘বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বাংসার সিটিতে অবস্থিত কমপ্লেক্স সুকান মাঠে সকাল ৭টায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি তরুণদের সংগঠন ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)’-এর সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি কর্তৃক এর আয়োজন করা হয়।

এ টুর্নামেন্টে স্বাগতিক সিটি ইউনিভার্সিটি, মাহসা ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি এবং আইআইইউএম সহ সর্বমোট ৪টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সর্বমোট ৬টি ম্যাচ নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী জমজমাট এ টুর্নামেন্টের ফাইনালে লিংকন ইউনিভার্সিটিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন বিয়াম প্রেসিডেন্ট বশির ইবনে জাফর, পিনাকল ফুডস-এর মার্কেটিং ম্যানেজার মুরাদ, হেড অব মার্কেটিং তাহসিন।

শিরোপা প্রদান অনুষ্ঠানে অতিথিরা বিয়ামের তরুণদের এই অসামান্য কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, বিজয়ের গৌরবে আমরা এখনো যেমন সমুজ্জ্বল তেমনই বিয়ামও তার আপন গতিতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক উজ্জ্বল গন্তব্যের দিকে ছুটছে।

বিয়ামের এই অগ্রযাত্রা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

শিরোপা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিয়াম সিটি ইউনিভার্সিটির চ্যাপ্টার প্রেসিডেন্ট এমডি রফিকুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি জাহিদুল ইসলাম, বিয়াম লিংকন ইউনিভার্সিটির চ্যাপ্টার প্রেসিডেন্ট ফাইজা হুমাইরা, সেক্রেটারি আরমান মজুমদার, বিয়াম মাহসা ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট সামিন শাহরিয়ার রাজিন, সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজসহ প্রতিটি চ্যাপ্টার কমিটির অন্য নেতারা।

ট্যুর্নামেন্ট আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল প্রাণ, দ্য স্টাডি ডক্টর এবং নেক্টট জেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X