কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৭:১৭ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

আটক ভুয়া ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
আটক ভুয়া ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা চালিয়েছেন একদল বাংলাদেশি। ভুয়া টুর্নামেন্টের কাগজ দেখিয়ে ও ক্রিকেটার সেজে তারা দেশটিতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ( ১৮ মার্চ) মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার (১৭ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পনেরো বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা ক্রিকেট দলের সদস্য হিসেবে প্রবেশের চেষ্টা করেছিলেন।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, দলটি ক্রিকেট খেলার পোশাক পরে এবং একটি টুর্নামেন্ট আয়োজনের চিঠি উপস্থাপন করে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছিল। তবে তদন্তে দেখা গেছে, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক জারি করা চিঠিটি ভুয়া।

আজ এক বিবৃতিতে বলা হয়েছে, ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা নেই।

একেপিএস জানিয়েছে, যখন তারা একজন স্পনসরকে গ্যারেন্টার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিল তখন এটি আরও সন্দেহজনক হয়ে ওঠে। তবে, উপস্থিত ‘গ্যারান্টর’ স্বীকার করেছেন যে, ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য নেই এবং শুধু একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

সংস্থাটি জানিয়েছে, তদন্তে তাদের ক্রিকেটার হওয়ার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। সম্ভবত তারা এমন একটি সিন্ডিকেটের অংশ যারা নিজেদের ক্রিকেটার সেজে অন্য উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে ঢুকতে না দেওয়া গোষ্ঠীর বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজ্য অভিবাসন বিধি অনুসারে তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।

একেপিএস আরও সতর্ক করে দিয়েছে যে, অবৈধ কাজ বা মানবপাচারের মতো বিভিন্ন উদ্দেশ্যে ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টা করলে যে কোনো ব্যক্তি বা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X