কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘উগ্রবাদে’ জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

গ্রেপ্তার। প্রতীকী ছবি
গ্রেপ্তার। প্রতীকী ছবি

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। উগ্রবাদী মতাদর্শ এবং সন্ত্রাসবাদে সম্পৃক্ত একটি চরমপন্থি গোষ্ঠীর সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ জুন) মালয় মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ২৪ এপ্রিল থেকে এ অভিযান শুরু হয়েছে। এ সময় তিনটি ধাপে সেলাঙ্গর ও জোহর রাজ্যে অভিযান চালানো হয়।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাহ আলাম ও জোহর বাহরু সেশন কোর্টে মামলা চলছে। এছাড়া বাকি ৩১ জনের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে দেশত্যাগ আদেশ জারি করা হয়েছে এবং ১৬ জনের বিরুদ্ধে উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তদন্ত চলছে।

সাইফুদ্দিন বলেন, বিশেষ শাখার গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত অভিযানের মাধ্যমে দেখা গেছে, এই গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় চরমপন্থি মতাদর্শ প্রচার করে আসছিল।

তিনি আরও বলেন, তারা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে নিয়োগকেন্দ্র গঠন করে চরমপন্থি মতাদর্শ ছড়ানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশের সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মালয়েশিয়া কখনোই কোনো বিদেশি উগ্রবাদী সংগঠনের নিরাপদ আশ্রয়স্থল হতে দেবে না। দেশের নিরাপত্তা, শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, এই অভিযানের সাফল্য মালয়েশিয়ার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার প্রমাণ দেয়। ভবিষ্যতেও দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদার করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়াকে যদি কেউ উগ্রবাদী কর্মকাণ্ডের কেন্দ্র বা ট্রানজিট হিসেবে ব্যবহার করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর, দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X