কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১০:৩০ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গৃহকর্মী নিয়োগে কুয়েতের সুখবর

গৃহকর্মী নিয়োগে কুয়েতের সুখবর

গৃহকর্মীদের নিয়োগের বিষয়ে সুসংবাদ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে নিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য নতুন ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (০৬ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গৃহকর্মী নিয়োগ সহজ করতে ফি কমানো হয়েছে। দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন পদক্ষেপ অনুসারে, কুয়েতে গৃহকর্মী নিয়োগের জন্য ফিলিপাইনের নাগরিকদের জন্য ফি কমানো হয়েছে। বর্তমানে এ ফি ৭০০ কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা। দেশটির ধার্য করা এ অর্থের মধ্যে বিমান ভাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন পদক্ষেপের অধীনে শ্রীলঙ্কার গৃহকর্মী নিয়োগে ফি কিছুটা বেড়েছে। দেশটির নাগরিকদের জন্য বিমান ভাড়াসহ ৭৫০ দিনার নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৮ হাজার টাকার বেশি।

কেবল গৃহকর্মী নয়, ড্রাইভার বা বাবুর্চি নিয়োগের ফিও কমানো হয়েছে। নতুন করে এ ফি ১৮০ দিনার নির্ধারণ করা হয়েছে। যা টাকার মধ্যে খাতটির কর্মীদের বিমান ভাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুয়েতের আল দুররা মানবসম্পদ কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আহমেদ আল আলিয়ান বলেন, প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল আবদুল্লাহ আল সাবাহ, প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ আল সাবাহ এ নির্দেশনা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১০

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১১

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১২

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৩

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৪

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৫

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৬

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৭

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৮

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৯

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০
X