কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ডজন ডজন রকেট হামলা, নিহত ২

ইসরায়েলে হিজবুল্লাহর হামলা। ছবি : চিনহুয়া
ইসরায়েলে হিজবুল্লাহর হামলা। ছবি : চিনহুয়া

ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালানো হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন। সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এ হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত দুজনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফাহ জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহর রকেট আছড়ে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হিজবুল্লাহর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে এ হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাফাহ ঘাঁটিকে নিশানা করে রকেট হামলা চালানো হয়েছে। এলাকাটি ওটাল সম্প্রদায়ের ঠিক দক্ষিণে অবস্থিত।

হিজবুল্লাহ জানিয়েছে, দামেস্ক-বৈরুত রোড়ে ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউশা রকেট ছুড়েছে।

এর আগে গত সোমবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইসাসির কারনাবাশ নামের এক যোদ্ধা নিহত হন। হিজবুল্লাহ নিজেদের সেনার মৃত্যুর বিষয়টি জানালেও তার পদ বা বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

এর আগে লেবাননে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন দেশটির এক জেনারেল। আইজ্যাক ব্রিক নামের ওই জেনারেল বলেন, হিজবুল্লাহর ওপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে।

তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কী করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব, তারা বসতিগুলো গুঁড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে।

আইজ্যাক ব্রিক বলেন, আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X