কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজা ধ্বংসে নামবেন বিয়ের প্রস্তাব পাওয়া সেই ইসরায়েলি নারী বন্দি

গাজায় জিম্মির পর মুক্তি পাওয়া ইসরায়েলি নারী নোগা ওয়েইস। ছবি : সংগৃহীত
গাজায় জিম্মির পর মুক্তি পাওয়া ইসরায়েলি নারী নোগা ওয়েইস। ছবি : সংগৃহীত

গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের থেকে মুক্তি পেয়েই এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন এক ইসরায়েলি বন্দি। জানান তাকে না কি বিয়ে করতে চেয়েছিলেন গাজার প্রধান প্রতিরোধ আন্দোলনের এক যোদ্ধা। এমনকি তাকে একটি আংটিও দিয়েছিলেন ওই যোদ্ধা। যদিও শান্তভাবে সে প্রস্তাব ফিরিয়ে দেন একই সঙ্গে বন্দি থাকা তার মা। তারপরই গেল বছরের নভেম্বরে মা ও মেয়েকে মুক্তি দেয় স্বাধীনতাকামীরা।

মুক্তি পেয়েই এবার ইসরায়েলি সেনাবাহিনীতে নিজের নাম লিখিয়েছেন সেই নারী বন্দি। বহুল আলোচিত সেই বন্দির নাম নোগা ওয়েইস। চলমান ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন গাজার যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এমন তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ-এর দেয়া এক ফেসবুক পোস্টে তারা জানায়, মঙ্গলবার তেলআবিব থেকে সামরিক প্রশিক্ষণ স্নাতক সম্পন্ন করেন তিনি।

দখলদার সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর নোগা জানান, দীর্ঘ অস্থিতিশীল পরিস্থিতির পর তিনি মনে করেন সেনাবাহিনীতে যোগ দেওয়াটা তার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। এ জন্য তিনি ইসরায়েলি সেনাবাহিনীল মাশাকিট তাস বিভাগে যোগ দেয়ার জন্য মনস্থির করেন। এ পদে চাকরি করাটা তার স্বপ্ন ছিল বলেও জানান নোগা। তিনি মনে করেন, ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেয়ার মাধ্যমে তিনি দেশের জন্য আরও বেশি অবদান রাখতে পারবেন এবং অন্যদের সাহায্য করতে পারবেন।

গেল বছরের ৭ অক্টোবর তাকে বন্দি করে হামাস যোদ্ধারা। দীর্ঘ ৫০ দিন জিম্মি থাকার পর গেল বছরের ২৫ নভেম্বর বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান ১৮ বছর বয়সী নোগা ও তার মা ৫৩ বছর বয়সী সিরি ওয়েইস। তারপরই গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নোগা জানান, বন্দি থাকার ১৪ দিনের মাথায় এক যোদ্ধা তাকে বিয়ে করার প্রস্তাব দেন। উপহারস্বরূপ তাকে একটি আংটিও দেন ওই যোদ্ধা। সে সময় ওই যোদ্ধা নোগাকে উদ্দেশ্য করে জানান, সবাই মুক্তি পাবে শুধু নোগা ছাড়া, সে তাকে বিয়ে করবে এবং গাজায় তার বাচ্চা লালন পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X