কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১১:১৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আব্বাস-হানিয়ার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক এরদোয়ানের

আব্বাস-হানিয়ার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক এরদোয়ানের

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) তুরস্কের রাজধানী আংকারায় এরদোয়ানের কার্যালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুই নেতার সঙ্গে বৈঠকের আগে মাহমুদ আব্বাসের সঙ্গে পৃথক বৈঠক করেন এরদোয়ান। আব্বাসের সঙ্গে বৈঠকের পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান।

তিনি বলেন, ‘সম্ভাব্য সব ধরনের উপায়ে আমরা ফিলিস্তিনকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছি। আমরা অবৈধ দখলদারদের সহিংসতার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

আরও পড়ুন : ইসরায়েলি গণমাধ্যমের চোখে এরদোয়ান-নেতানিয়াহুর বৈঠক

পবিত্র আল আল-আকসা মসজিদ নিয়েও কথা বলেছেন এরদোয়ান। তিনি বলেন, ‘পবিত্র স্থান, বিশেষ করে আল-আকসা মসজিদ নিয়ে ঐতিহাসিক স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করে এমন যে কোনো কাজকে আমরা সহ্য করব না। ফিলিস্তিনিদের ঐক্য ও পুনর্মিলন এই প্রক্রিয়ার মূল উপাদান।’

এ সপ্তাহে দীর্ঘ ১৫ বছর পর প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে তুরস্ক সফরের কথা ছিল বেঞ্জামিন নেতানিয়াহুর। তবে শরীরে অস্ত্রোপচার করার কারণে এ সফর স্থগিত করেছেন তিনি।

গত বছর তুরস্ক সফর করেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এরপরই দীর্ঘ সময় ধরে চলমান উত্তেজনা কমিয়ে সম্পর্ক জোড়া লাগাতে পদক্ষেপ গ্রহণ করে দুদেশ। এমনকি সম্পর্ক স্বাভাবিকের অংশ হিসেবে ২০০৮ সালের পর প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ করার সিদ্ধান্ত নেয় তুরস্ক ও ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X