কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর

আমিরাতের একটি শহর। ছবি : সংগৃহীত
আমিরাতের একটি শহর। ছবি : সংগৃহীত

অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি) এ তথ্য জানিয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আমিরাতে ১ সেপ্টেম্বর থেকে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, যা পরবর্তী দুই মাস পর্যন্ত অব্যাহত থাকবে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এ সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এ সুযোগ পাবেন। এছাড়া দেশটিতে জন্ম নেওয়া অভিবাসীর সন্তানদের যাদের বৈধ কাগজপত্র নেই তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমিরাতে অবৈধভাবে বসবাস করা অভিবাসীরা বৈধ বা নিজ দেশে ফিরতে চাইলে এটি তাদের জন্য বড় সুযোগ। দেশে ফেরার পর ফের বৈধ ভিসায় তারা ফিরতে পারবেন। অবৈধ অভিবাসীরা বৈধ হতে চাইলে তাদের ওভার-স্টের (সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান) জন্য কোনো জরিমানা করা হবে না। এছাড়া দেশে ফিরতে চাইলে তাদের এক্সিট ফিও নেওয়া হবে না।

এর আগে খালিজ টাইমস জানায়, রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীরা ভিসার মেয়াদ শেষ হলেও গ্রেস পিরিয়ডে ক্ষমা পাবেন। তারা এ সময় জরিমানা ছাড়াই ভিসা নবায়ন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

আমিরাতের রেসিডেন্সি ভিসা আইন

বিভিন্ন মেয়াদে আমিরাতের রেসিডেন্সি ভিসা রয়েছে। দেশটিতে একটি স্পন্সর ভিসা এক, দুই বা তিন বছর মেয়াদি হতে পারে। অন্যদিকে স্ব-স্পন্সর ভিসা পাঁচ থেকে ১০ বছর মেয়াদি হতে পারে।

আমিরাতের নিয়মানুসারে, ভিসার নির্ধারিত সময়ের মধ্যে আমিরাত না ছাড়লে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা নবায়নের জন্য জরিমানা দিতে হয়।

দেশটিতে জরিমানার বিষয়ে ২০২৩ সালে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়। অধিবাসী, পর্যটক এবং ভ্রমণ ভিসাধারী কোনো ব্যক্তির ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে দেশটির আইনানুসারে প্রতিদিনের জন্য ৫০ দিরহাম জরিমানা করা হয়, যা আগে ১০০ দিরহাম ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১০

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১১

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১২

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৩

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৪

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৫

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৬

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৭

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৮

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৯

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

২০
X