মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
একেকটি বোমার ওজন ১ টন

নাসরুল্লাহকে হত্যা করতে ৮৫ টন বোমা ফেলে ইসরায়েল

নাসরুল্লাহকে হত্যা করতে ৮৫টি বাংকার বিধ্বংসী বোমা ফেলে ইসরায়েল। ছবি : সংগৃহীত
নাসরুল্লাহকে হত্যা করতে ৮৫টি বাংকার বিধ্বংসী বোমা ফেলে ইসরায়েল। ছবি : সংগৃহীত

জাতিসংঘে ভাষণেই বোঝা গিয়েছিল লেবাননের সশস্ত্র সংগঠনের ওপর কতটা ক্ষিপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণ দিয়ে বের হয়েই যেন পণ করেন, তার ঘুম হারাম করে দেওয়া হিজবুল্লাহ প্রধানকে তিনি আর দুনিয়াতে রাখবেন না। এরপরই সর্বশক্তি দিয়ে লেবানেন ঝাঁপিয়ে পড়ে নেতানিয়াহু বাহিনী। চালানো হয় মুহুর্মুহু বিমান হামলা। ফেলা হয় টনকে টন বোমা।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিজবুল্লাহর ১৪০টির বেশি লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন ৮৫টি বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে যার প্রতিটি বোমার ওজন ছিল ১ টন করে।

এসব বোমার তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়েক ঘণ্টার ব্যবধানে ৮৫ টন বোমা ফেলা হয় বৈরুতের বিভিন্ন এলাকায়। এমন নারকীয় হামলায় প্রাণ হারান- ইসরায়েলের বুকে কাঁপন ধরানো নেতা- হাসান নাসরুল্লাহ।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো ভয়ংকর এই বোমা আগেই পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের নীল নকশায় এমন তাণ্ডব চালানোর সাহস করেছে তেলআবিব।

তবে ছেড়ে কথা বলছে না লেবাননেন সশস্ত্র গোষ্ঠীটিও। তারাও ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক চালিয়ে যাচ্ছে রকেট হামলা। বিশেষ করে ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি ও পশ্চিমে আল-জালিল অঞ্চলের কাবরি বসতিতে ভয়াবহ হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। হামলায় ফাদি-১ ও ফাদি-৩ রকেট ব্যবহার করা হয়। তবে ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রের কাছে খুব বেশি সুবিধা করতে পারছে না হিজবুল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতে দক্ষিণ বৈরুতের হামলা ২০০৬ সালের যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ ছিল। প্রাণ বাঁচাতে যে যেভাবে পাড়ছে পালানোর চেষ্টা করছে। আশ্রয় নিয়েছে সিরিয়াসহ প্রতিবেশি দেশগুলোতে। গাজার মতো এই যুদ্ধও দীর্ঘায়িত হতে পারে বলেও শঙ্কা করছেন কেউ কেউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X