কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
বৈরুত বিস্ফোরণ

তিন বছরে একজনও গ্রেপ্তার হয়নি

২০২০ সালের ৪ আগস্ট বৈরুতের সমুদ্রবন্দর ঘেঁষা এলাকায় স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ছবি : সংগৃহীত
২০২০ সালের ৪ আগস্ট বৈরুতের সমুদ্রবন্দর ঘেঁষা এলাকায় স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের তিন বছর পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি কর্তৃপক্ষ। এমনকি রাজনৈতিক ও আইনি চাপের কারণে এ ঘটনার তদন্ত কার্যক্রম অনেকটা স্থবির হয়ে গেছে।

২০২০ সালের ৪ আগস্ট বৈরুতের সমুদ্রবন্দর ঘেঁষা এলাকায় স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ২২০ জনের বেশি মানুষ নিহত এবং অন্তত সাড়ে ৬ হাজার মানুষ আহত হয়েছিলেন।

কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, সমুদ্রবন্দরের পাশের একটি গুদামে অগ্নিকাণ্ড থেকে এ বিপর্যয়ের সূত্রপাত। ওই গুদামে অ্যামোনিয়াম নাইট্রেটের বিশাল মজুত ছিল। এর ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

ভয়াবহ এ ঘটনার তিন বছর পার হলেও কাউকে এখনো শাস্তির আওতায় আনা হয়নি। ফলে এ ঘটনায় যারা প্রাণে রক্ষা পেয়েছিলেন, বিচারের আশায় এখনো তারা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

আরও পড়ুন : লেবাননের কারাগারে সপ্তাহ ধরে অনশনে গাদ্দাফির ছেলে

এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আজ শুক্রবার বিকেলে নিহতদের পরিবারের সদস্যদের সংগঠন প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে।

বিস্ফোরণে রিমা আল-জাহেদের ভাই নিহত হয়েছিলেন। তিনি বলেন, আজকের দিনটি স্মরণ, শোক এবং লেবানন রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের দিন। কেননা তারা আমাদের এই বিষয়টি রাজনৈতিক বিষয়ে পরিণত করেছে। বিচার বিভাগের কার্যক্রমে হস্তক্ষেপ করেছে।

তিনি বলেন, বিচারব্যবস্থা হাত-পা বাঁধা, ন্যায়বিচার ধরাছোঁয়ার বাইরে এবং সত্য আড়াল করে রাখা হয়েছে।

তবে এ ঘটনায় হওয়া মামলা নিয়ে আশার কথা শুনিয়েছেন একজন আইন বিশেষজ্ঞ। বিষয়টি সংবেদনশীল হওয়ায় তিনি নিজের নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘তদন্তকাজ চলছে। ভুক্তভোগী পরিবাররের জন্য ন্যায়বিচার নিশ্চিতে প্রধান তদন্ত কর্মকর্তা তারেক বিতর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X