কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে মুখোমুখি ইসরায়েল-ইরান, যা ঘটল...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির নাটকীয় মোড়। মাঝ আকাশে হলো ইসরায়েল ও ইরানের লড়াই। শুক্রবার রাতে লেবাননে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর দিন তেহরান থেকে একটি বিমান লেবানন বা সিরিয়া যাচ্ছিল। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বাধার মুখে ইউটার্ন নিতে বাধ্য হয় ওই বিমান। নাটকীয় এ ঘটনার তথ্য জানা গেছে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের ডাটা থেকে।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার গভীর রাতে ওই অভিযান শুরু করে ইসরায়েল। কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারছে না তারা। অবস্থা বেগতিক দেখে এখন ইসরায়েল আবারও লেবাননে বিমান হামলা শুরু করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননে তাদের এই অভিযানকে ‘সামরিক ব্লকেড’ হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে, দীর্ঘ সময় ধরে এই অভিযান চলতে পারে। ইসরায়েল বলছে, তাদের এই ব্লকেডের উদ্দেশ্য ইরানকে ঠেকানো। তেহরান যাতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কোনো রকম অস্ত্র সরবরাহ করতে না পারে সেই লক্ষ্যে এগোচ্ছে তারা।

আর এজন্য লেবানন ও সিরিয়ার মধ্যেবর্তী সব ‘সামরিক’ ক্রসিংয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে একটি টানেলও। এ ছাড়া একটি বেসামরিক ক্রসিংয়ে হামলা করেছে তেল আবিব।

বেসামরিক ব্যক্তিরা চলাফেরার জন্য ওই ক্রসিং ব্যবহার করে থাকেন। তবে ইসরায়েলের দাবি, লেবাননের প্রতিরোধ যোদ্ধারাও ওই ক্রসিং ব্যবহার করছিল। এরপরই সেটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। এমনকি বৈরুতের বেসামরিক বন্দর দিয়েও যেন ইরান কোনো অস্ত্র পাঠাতে না পারে, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। দেশটি বলছে, এ ধরনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে তারা।

এরই মধ্যে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে দাবি করেছে, ওই বিমানে করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখনই বাধা হয়ে দাঁড়ায় ইসরায়েলি বাহিনী। তারা ওই বিমানকে মাঝ আকাশ থেকেই ফেরত পাঠায়। ঘটনাটি দুদিন আগের হলেও তার রেশ এখনো রয়েছে। ইরান থেকে ইসরায়েলে হামলা। তার পাল্টা লেবাননে ইসরায়েলের অভিযান একসূত্রে গাঁথা।

একসঙ্গে বেশ কয়েকটি ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় এক বছর ধরে অভিযান চালাচ্ছে তারা। পাশাপাশি লেবাননেও শুরু করেছে স্থল অভিযান। সিরিয়া, ইরাক ও ইয়েমেনেও নিয়মিত বিরতি চলছে ইসরায়েলের আগ্রাসন। এত সবের মধ্যে ইরানের সঙ্গে বড় যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X