কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের তেল লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল গাজাকে পরিণত করেছে ধ্বংসস্তূপে। এখন তাণ্ডব চালাচ্ছে লেবাননে। একে একে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ নেতা ও কমান্ডারদেরও। এর জবাবে তেলআবিবকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে তেহরান। ঠিক এ কারণে উপসাগরীয় দেশটির তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা।

বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যেসব কোম্পানি ও বাহন ইরানের তেল ব্যবসায় ও পরিবহনের সঙ্গে জড়িত সেগুলোর ওপর নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এ নিষেধাজ্ঞা আরোপ করে।

গত ১ অক্টোবর ইসরাইলে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ হিসেবে এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান।

ওয়াশিংটন জানিয়েছে, শুক্রবারের পদক্ষেপগুলো ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল শিল্পগুলোকে এমন খাতের তালিকায় যুক্ত করেছে, যা তেহরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচিতে অর্থায়নের জন্য ব্যবহার করে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের সুযোগ তৈরি করে দিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X