কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

শান্তিরক্ষীদের রক্ষায় ব্যর্থ জাতিসংঘ, নিন্দা এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : আনাদোলু এজেন্সি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : আনাদোলু এজেন্সি

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ইসরায়েলি হামলার ঘটনায় সংস্থাটির ব্যর্থতার নিন্দা করেছেন এরদোয়ান। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এরদোয়ানের এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের যে ভাবমূর্তি তার নিজস্ব কর্মীদেরও রক্ষা করতে পারে না, সেটি আন্তর্জাতিক ব্যবস্থার জন্য লজ্জা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন এরদোয়ান। এ সময় বিশ্বসংস্থাটিকে তেলআবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে তিনি।

তুর্কি প্রেসিডেন্ট জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে থামানোর জন্য অপেক্ষা করায় তুরস্ক অবাক হচ্ছে। নেতানিয়াহুর আগ্রাসী মনোভাবের কারণে এই অঞ্চল ইসরায়েলের আগুন জ্বলেছে।

এরদোয়ান বলেন, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ আবারও প্রমাণ করেছে তুরস্কের উদ্বেগ কতটা যৌক্তিক। এ সময় ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে তেলআবিবকে সতর্ক করেছেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট জানান, লেবাননে শান্তিরক্ষী বাহিনীর ওপর ইসরায়েলি সেনাদের আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনা ইসরায়েলি সরকারের বর্বরতা প্রমাণের জন্য যথেষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X