কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:০০ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

এবার উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

উত্তর ইসরায়েল ও লেবানন সীমান্তে দুপক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলা চলছে। ফাইল ছবি- রয়টার্স
উত্তর ইসরায়েল ও লেবানন সীমান্তে দুপক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলা চলছে। ফাইল ছবি- রয়টার্স

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

রোববার (২৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

হিজবুল্লাহ একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে, যেখানে উত্তর ইসরায়েলের ২৫টি বসতি অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ এলাকাগুলোর মধ্যে রয়েছে লেবাননের সীমান্ত থেকে ৩ কিমি থেকে ২২ কিমির মধ্যে, যেখানে প্রায় ২ লাখ ইসরায়েলি নাগরিক বসবাস করেন।

ভিডিও বার্তায় আরও বলা হয়েছে, এ নির্দেশনাটি ওই অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর কৌশলের অংশ। আগে এ কৌশলটি বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলা করার পূর্বে ব্যবহার করেছিল ইসলায়েল সেনারা। এখন হিজবুল্লাহও তাদের আক্রমণ করার পূর্বে সতর্ক করতে ইসরায়েলের এ কৌশল বেছে নিয়েছে।

এ বার্তা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন উত্তেজনার একটি লক্ষণ। গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এ অবস্থায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে ৬০ হাজারেরও বেশি বাসিন্দাকে উত্তর সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের মধ্যে ইরানে বিমান হামলা চালানোর পর এ নির্দেশ আসে। ইসরায়েল শুক্রবার (২৫ অক্টোবর) তেহরান ও কারাজ শহরে হামলা চালিয়েছে, যা ইরানের সামরিক স্থাপনাগুলোর ওপর ছিল।

এরও আগে ১ অক্টোবর রাতে, ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের বিভিন্ন গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে করে ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X