কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৪৬ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে জব্দ করতে খামেনির অভিনব পদক্ষেপ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

শতাধিক যুদ্ধবিমান দিয়ে শনিবার ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান এখনও এর পাল্টা জবাব দেয়নি। তবে শনিবার রাতেই অভিনব এক পদক্ষেপ নিয়ে ইসরায়েলকে জব্দ করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

রোববার (২৭ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম এক্সে এদিন হিব্রু ভাষায় অ্যাকাউন্ট খোলেন তিনি। অ্যাকাউন্ট খুলেই সেখান থেকে একটি পোস্ট করেন খামেনি।

ওই পোস্টে খামেনি লেখেন, ‘পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম’। হিব্রু ভাষায় করা এই পোস্ট নিজের অফিসিয়াল ইংরেজি অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করেন খামেনি। ওই অ্যাকাউন্টে ১০ লাখের বেশি অনুসারী রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার।

খামেনি হিব্রু ভাষায় এক্স অ্যাকাউন্ট খুলে পোস্ট করার পর, সেটি রিটুইট করেছে ইসরায়েলের দুর্যোগ রেসপন্স টিম। সেখানে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে, খামেনির মৃত্যু ঘনিয়ে এসেছে। তবে এক্সে গিয়ে দেখা যায়, খামেনির অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে।

ইরানে শনিবার ইসরায়েলের ওই বিমান হামলায় এখনও বড় ধরনের ক্ষয়ক্ষিতর খবর পাওয়া যায়নি। ইসরায়েলের দাবি, তারা ইরানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। তবে এ নিয়ে মুখ খোলেনি ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X