কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সশস্ত্র গোষ্ঠীর হামলায় সিরিয়ার ২৩ সেনা নিহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় দেশটির অন্তত ২৩ সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) দেইর এজোর প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার দেইর এজোর প্রদেশে আইএসের সদস্যরা সিরীয় সেনাদের একটি বাসে হামলা করে। হামলার একপর্যায়ে তারা বাসটি ঘিরে ফেলে এবং গুলি করে সিরিয়ার অন্তত ২৩ সেনাকে হত্যা করে। তাদের হামলায় ১০ জনের বেশি সেনা আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : রাতের অন্ধকারে সিরিয়ায় বিমান হামলা ইসরায়েলের

২০১৯ সালে সিরিয়ায় সর্বশেষ নিজেদের নিয়ন্ত্রণ হারায় আইএস। যদিও সিরিয়ার বিস্তীর্ণ মরু এলাকায় তাদের গোপন আস্তানা রয়েছে জঙ্গি সংগঠনটির। এসব আস্তানা থেকে নিজেদের অবস্থান জানান দিতে বিভিন্ন সময় চোরাগোপ্তা হামলা চালিয়ে আসছে আইএস।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের কর্মকর্তা রামি আবদেল রহমান বলেন, সিরিয়ায় সম্প্রতি আইএসের হামলার ঘটনা বেড়েছে। এসব হামলায় যতটা সম্ভব বেশি সংখ্যক মানুষকে হত্যার চেষ্টা করছে জঙ্গিগোষ্ঠীটি। এর মাধ্যমে সরকারকে তারা এ বার্তা দিতে চাইছে, তাদের নেতাদের হত্যা করা হলেও তারা এখনো সক্রিয় ও শক্তিশালী।

এর আগে গত সপ্তাহে আইএসের হামলায় রাকা প্রদেশে ১০ সিরীয় সেনা ও সরকারপন্থি যোদ্ধা প্রাণ হারান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X