কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যকে নরক বানাতে ট্রাম্পের ভয়ংকর পরিকল্পনা

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেককে কেন্দ্র করে নতুন মোড় নিতে যাচ্ছে গাজা যুদ্ধ। এরই মধ্যে গাজায় বন্দি থাকা ইসরায়েলি ও মার্কিন নাগরিকদের মুক্তি নিয়ে ভয়ংকর এক বার্তা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (০২ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে গাজার বন্দিদের মুক্তি দেয়া না হলে পুরো মধ্যপ্রাচ্যকে জাহান্নাম বানিয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর যুদ্ধ বন্ধে অচলাবস্থার অবসান ঘটাতে এটিই ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী বক্তব্য। জানা যায়, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের আগেই যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন রিপাবলিকান এই নেতা।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, পুরো বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অমানবিক ও হিংস্রভাব আটকে থাকা বন্দিদের নিয়ে সবাই কথা বলছে। কিন্তু শুধু আলোচনাই হচ্ছে কোনো কাজ হচ্ছে না। দয়া করে সত্যকে উপস্থাপন করতে দিন, যদি যদি এসব বন্দিরা ২০২৫ সালের ২০ জানুয়ারির আগে মুক্ত না হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে জাহান্নামে পরিণত করে এর মূল্য পরিশোধ করতে হবে। এমনকি তাদেরও মূল্য পরিশোধ করতে হবে যারা মানবতার বিরুদ্ধে এই নৃশংসতা করেছে।

ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেন, এই ঘটনার জন্য দায়ী শক্তিগুলো আমেরিকার পক্ষ থেকে এতটা শক্তিশালী আঘাত পাবে যা আমেরিকার দীর্ঘ ইতিহাসে আর কেউ পায়নি। এক্ষুনি সমস্ত বন্দিকে মুক্তি দেয়া হোক। যদিও ট্রাম্প হুমকির বিষয়ে ‍বিস্তারিত কিছুই জানাননি। এমনকি দায়ী পক্ষ নিয়েও স্পষ্ট কোনো বার্তা দেননি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যদিও বন্দিদের আটকের জন্য হামাসকেই দায়ী বলে অভিযুক্ত করে আসছে পশ্চিমা শক্তিগুলো।

এরআগে যুদ্ধ বন্ধ করার শর্তে বেশ কয়েকবার বন্দিদের মুক্তি নিয়ে আলোচনা করতে চেয়েছিল হামাস। যদিও ইসরায়েলি প্রশাসন স্বাধীনতাকামী এই সংগঠনটিকে নিশ্চিহ্ন করার আগে যুদ্ধ চালিয়ে নেয়ার সিদ্ধান্তে অবিচল রয়েছে।

ট্রাম্পের এমন পোস্টের পরই মাইক্রোব্লগিং সাইট এক্স-এর প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ লিখেন- আপনাকে ধন্যবাদ ও দোয়া রইল নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা সবাই মিলে দোয়া করছি সেই মুহুর্তটি দেখার জন্য যখন আমাদের বোন ও ভাইয়েরা ঘরে ফিরে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১১

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১২

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৩

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৪

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৫

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৭

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৮

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৯

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

২০
X