কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রকে হটাচ্ছে তুরস্ক

তুরস্ক, ইরান, সিরিয়া ও রুশ পতাকা। ছবি : সংগৃহীত
তুরস্ক, ইরান, সিরিয়া ও রুশ পতাকা। ছবি : সংগৃহীত

বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে এরই মধ্যে সিরিয়াতে প্রচণ্ড ধাক্কা খেয়েছে পরাশক্তি রাশিয়া ও ইরান। এর মধ্যেই অঞ্চলটিতে আরেক ধাক্কা খেতে যাচ্ছে আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্র। আর উভয় পরাশক্তির এমন দুর্দশার পেছনে আছে তুরস্ক। সিরিয়ার তুর্কি আধিপত্য প্রতিষ্ঠায় এবার আটঘাট বেঁধে নেমেছে আঙ্কারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত মানবিদের দখল নিয়েছে তুর্কিপন্থি সিরিয়ান ন্যাশনাল আর্মি।

মানবিজ শহরটি তুরস্কের দক্ষিণ সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত, যা ইউফ্রেটিস তথা ফুরাত নদীর পশ্চিমে ওয়াইপিজির সবচেয়ে বড় ঘাঁটি ছিল। কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তথা এসডিএফ এর নিয়ন্ত্রণে আছে, যারা উত্তর ও পূর্ব সিরিয়ার একটি বড় অংশ শাসন করছে। এর মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ বেশকিছু তেলক্ষেত্র ও প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

২০১৬ সালে আইএস-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধ করে মানবিজ দখল করে ওয়াইপিজি। মানবিজের পর ওয়াইপিজির দখলে থাকা রাক্কা শহরের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ান ন্যাশনাল আর্মি, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েরেল জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X