মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

আসাদের পতনে বড় বিপদে ইরান, বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের সমীকরণ

আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে এক বৈঠকে বাশার আল-আসাদ। পুরোনো ছবি
আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে এক বৈঠকে বাশার আল-আসাদ। পুরোনো ছবি

সিরিয়ায় বাশার আল-আসাদের পতন ইরানের জন্য একটি বড় আঘাত। এখন তাদের লেবানন অঞ্চলে প্রভাব বিস্তারের পথ আর থাকবে না। লেবাননে নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহর কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ পাবে না ইরান। এতে হামাসের মতো ফিলিস্তিনি গোষ্ঠীগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি ও আল আরাবিয়ার কয়েকটি প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বাশারের নেতৃত্বাধীন সরকার নিজেদের প্রতিরোধের অক্ষের (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) অংশ হিসেবে উপস্থাপন করত। এতে সিরিয়ার দিক থেকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সমর্থন পেত। এখন আর তা তারা পাবে না। ফলে এ ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবলভাবে খুশি ইরানের চিরশত্রু ইসরায়েল। নেতানিয়াহুর ভিডিওবার্তায় তা প্রকাশিতও হয়েছে। প্রথম থেকেই ইসরায়েল সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছিল। ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্রোহীরাও।

চলতি সপ্তাহে ইসরায়েলের সংবাদমাধ্যম কান ব্রডকাস্টারকে সাক্ষাৎকার দিয়েছিলেন বিদ্রোহীদের এক মুখপাত্র। সেখানে ইসরায়েলের ভূয়সী প্রশংসা করে ওই মুখপাত্র বলেছিলেন, ‘আমরা ইসরায়েলকে ভালোবাসি এবং আমরা কখনো দেশটিকে শত্রু মনে করিনি। আমরা আপনাদের ঘৃণা করি না; বরং ভালোবাসি এবং অনেক ভালোবাসি।’ তার এ মন্তব্যের পর যেন চোখে অন্ধকার দেখছে ইরান।

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পতনের পর বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ আল-জোলানি রোববার (৮ ডিসেম্বর) রাতে দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে দাঁড়িয়ে তার প্রথম বিজয়ী বক্তব্য দেন। সোমবার (৯ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ বিজয়ী বক্তব্যের কথা জানা যায়।

বিজয়ী বক্তব্যে আল-জোলানি সিরিয়ার নতুন যুগের সূচনার কথা বলেন এবং ইরান ও রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দেন।

আল-জোলানি বলেন, এখন থেকে সিরিয়ার ভূখণ্ড ইরান ও রাশিয়ার স্বার্থ পূরণের মঞ্চ নয়, বরং এটি একটি স্বাধীন এবং বহিরাগত শক্তির প্রভাবমুক্ত দেশ হবে।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইরান ও রাশিয়ার হস্তক্ষেপ তিনি বরদাশত করবেন না। পাশাপাশি, তিনি লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহর সিরীয় ভূখণ্ডে প্রবেশ বন্ধ করার ইঙ্গিত দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X