কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম জানাল সিরিয়ার বিদ্রোহীরা

পতাকা হাতে সিরিয়ার বিদ্রোহীদের উল্লাস। ছবি : রয়টার্স
পতাকা হাতে সিরিয়ার বিদ্রোহীদের উল্লাস। ছবি : রয়টার্স

সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের ‍মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার পলায়নের মাধ্যমে দেশটিতে আসাদ পরিবারের কয়েক দশক ধরে চলা শাসনের অবসান হয়েছে। এরপর অন্তর্বর্তীকালীন নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছে সিরিয়ার বিদ্রোহীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে তিনি বলেন, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহী এ নেতা তুলনামূলক কম পরিচিত। তবে তিনি অতীতে উত্তর-পশ্চিমাঞ্চলের ছোট এক অঞ্চলের প্রশাসন পরিচালনা করেছেন। এটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।

তিনি বলেন, আমরা আজ মন্ত্রিসভার বৈঠক করেছি। এতে ইদলিব ও এর আশপাশের মুক্তিকালীন সরকারের একটি দল এবং আসাদ সরকারের সঙ্গে কাজ করা সদস্যরাও অংশ নিয়েছিলেন। ‘অন্তর্বতীকালীন সরকারের কাছে ফাইল ও প্রতিষ্ঠান হস্তান্তর’ শিরোনামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বাবা হাফিজ আল বাশাদের মৃত্যুর পর ২০০০ সালে বাশার আল আসাদের শাসনকাল শুরু হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। বাশার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমন-পীড়নের। এর আগে ২০১১ সালে আরব বসন্ত ঘিরে বাশার আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল।

কিন্তু সে যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় টিকে গিয়েছিলেন বাশার আসাদ। এবার অবশ্য শেষরক্ষা হয়নি। রাশিয়া ও ইরান আগেই তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরই হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপ মাত্র ৩টি শহর দখল করে নেওয়ার পরই দেশ ছেড়ে পালাতে হয় বাশার আসাদকে। গোপনে প্লেনে চড়ে ছাড়তে হয় মাতৃভূমিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X