কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

হিজাব সংক্রান্ত নতুন আইন স্থগিত করেছে ইরান

হিজাব নিয়ে নতুন এ আইনটি শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ছবি : সংগৃহীত
হিজাব নিয়ে নতুন এ আইনটি শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ছবি : সংগৃহীত

ইরান তাদের বিতর্কিত নতুন হিজাব আইন স্থগিত করার ঘোষণা দিয়েছে। এ আইনটি শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আইনটিকে অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্য আইনটি পুনর্বিবেচনা করার ইঙ্গিত দেয়।

নতুন আইন অনুযায়ী, নারীদের চুল, বাহু এবং পায়ের অংশ দেখানোর জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো এ আইনটির তীব্র সমালোচনা করেছে এবং এর ফলে ইরান সরকারের বিরুদ্ধে আরও ক্ষোভ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

প্রথমে আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন পেজেশকিয়ান, যিনি বলেছিলেন, এই আইন ইরান সরকারকে জনগণের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করবে। তার এই মন্তব্যের পরই আইনটি স্থগিত করা হয়।

এছাড়া, ২০২২ সালে পুলিশের হাতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে হিজাব ইস্যুতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তরুণ নারীরা সরকারের হিজাব নীতি চ্যালেঞ্জ করতে শুরু করেছেন।

গত সপ্তাহেও ৩০০ অধিকারকর্মী, সাংবাদিক এবং লেখক নতুন হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্টের সমর্থকরা মনে করেন, নতুন আইন কার্যকর করলে পরিস্থিতি আরও জটিল হবে এবং এটি তরুণ নারীদের বিরোধিতা আরও বাড়াতে পারে। তবে, আইনটির সমর্থকরা প্রেসিডেন্টকে এটি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাচ্ছেন।

সূত্র : বিবিসি বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X