কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি গণমাধ্যমের খবর প্রচারে বাধা সৃষ্টি করছে ফেসবুক

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ছবি : সংগৃহীত
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বর্বরতার খবর সারা বিশ্বের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাধা সৃষ্টি করছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুসন্ধানে জানা যায়, এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর হামলা চললেও ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর খবর ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে না।

২০২৩ সালের অক্টোবর থেকে মেটা (ফেসবুক) ফিলিস্তিনি ব্যবহারকারীদের পোস্টে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই নিয়ন্ত্রণের ফলে গাজার সংবাদমাধ্যমগুলোর ফেসবুক পেজে দর্শকসংখ্যা ৭৭ শতাংশ কমে গেছে। উদাহরণস্বরূপ, প্যালেস্টাইন টিভির ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৫৮ লাখ হলেও তাদের পোস্টের দর্শক সংখ্যা ৬০ শতাংশ কমেছে।

এদিকে, মেটা দাবি করেছে, তারা ইচ্ছাকৃতভাবে কোনো কণ্ঠ দমন করেনি, তবে ফিলিস্তিনি অঞ্চলের বিদ্বেষমূলক কন্টেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে, ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যমগুলো মনে করছে, মেটার এই পদক্ষেপে তাদের কণ্ঠস্বর চাপা পড়ছে। একই সময়ে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর পেজে দর্শকসংখ্যা বেড়েছে, যা বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো আশঙ্কা করছে, মেটার এই নীতি তাদের সংবাদ ও তথ্য প্রচারের পথ রুদ্ধ করছে, যা তাদের স্বাধীন সাংবাদিকতার ওপর এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X