কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত। ফাইল ছবি
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত। ফাইল ছবি

ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষবস্তুতে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে ইসরায়েলের সমর্থনে হুথি যোদ্ধাদের ওপর পাল্টা বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও।

সম্প্রতি দুপক্ষের এই হামলা-পাল্টাহামলা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধে যেন সর্বশক্তি নিয়োগ করেছে হুথি যোদ্ধারা। এরই মধ্যে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। গতকাল (শনিবার) ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

হুথি মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, ইয়েমেনের রাজধানী শহর সানার দক্ষিণ-পূর্বে উড়ে যাওয়া মার্কিন রিপার ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহীরা। ড্রোনটি সামরিক অপারেশন পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল।

এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল-বাইদা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে।

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী ১৩টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল।

তিন কোটি ডলার মূল্যের এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটানা ২৪ ঘণ্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ইয়েমেনের ওপর এই ড্রোন পরিচালনা করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১০

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১২

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৩

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৫

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৬

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৭

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৯

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

২০
X