কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শতাধিক হেলিকপ্টার নিয়ে ইরানের বিরাট মহড়া

সামরিক বাহিনীর হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
সামরিক বাহিনীর হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলে এ মহড়া চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এতে অংশ নিয়েছে শতাধিক হেলিকপ্টার।

সোমবার (২৭ জানুয়ারি) বার্তাসংস্থা তাসনিমের বরাতে চিনহুয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় প্রথম পর্যায়ে ২০৫, ২০৬, ২০৯ এবং ২১৪ মডেলের একাধিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব হেলিকপ্টার অকেজো অবস্থায় পড়ে ছিল। তবে আধুনিকায়নের মাধ্যমে এগুলোকে পুনরায় চালু করা হয়েছে।

বিশাল এ মহড়ায় ৩৫তম বিশেষ ব্রিগেড, ৫৫তম এয়ারবোর্ন ব্রিগেড, ১৮১তম সাঁজোয়া ব্রিগেড, সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট, ইলেকট্রনিক যুদ্ধ ব্যাটালিয়ন এবং ড্রোনসহ বিভিন্ন ইউনিট অংশ নিয়েছে। কাসর-ই শিরিন কাউন্টির নাফত শাহর অঞ্চলে এ মহড়া চালানো হয়েছে।

তাসনিম জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য হলো ইরানের শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতি যে কোনো বিদেশি হুমকি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি উন্নত করা।

এক বিজ্ঞপ্তিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার কিওমারস হেইদারি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার উপস্থিত ছিলেন। এই মহড়ায় বাহিনীর বিমান বহরের অধীনে বেশ কয়েকটি হেলিকপ্টারের সংস্কার করা হয়েছে। এরপর সেগুলোকে কেরমানশাহের একটি ঘাঁটিতে সরবরাহ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১১

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১২

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৩

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৪

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৫

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৬

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৭

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৮

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৯

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

২০
X