কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর ড্রোন বানাল ইরান, ঘুম হারাম ইসরায়েলের

ইরানের তৈরি ড্রোন। ছবি : সংগৃহীত
ইরানের তৈরি ড্রোন। ছবি : সংগৃহীত

কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে। নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলছে তেহরান। নতুন মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপাবেন, এমন শঙ্কাকেও পাত্তা দিল খামেনির দেশ। উল্টো ভয়ংকর একটি ড্রোন উন্মোচন করে ঘুম হারাম করে দিল পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের।

ইরানের প্রভাবশালী মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে ‘গাজা’ নামের ড্রোন উন্মোচন করেছে ইসলামিক প্রজাতন্ত্র অব ইরান। ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস-আইআরজিসি। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে ৫০০ কিলোগ্রাম পে-লোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি স্থানীয় সময় রোববার ৮টি পরীক্ষামূলক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।

তথ্য বলছে, ৩ হাজার ১০০ কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে উড়তে পারে। ‘গাজা’ ড্রোনটির ৪ হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম। যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ড্রোনটি একসঙ্গে ১২টি বোমা বহনে সক্ষম।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ও হামাস সংঘাতে ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে চলতি বছরের ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধের শুরু থেকেই গাজার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১০

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১১

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১২

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৩

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৫

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৬

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৭

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৮

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৯

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

২০
X