মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গোপন চিঠি ফাঁস, ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহুর স্ত্রী

নেতানিয়াহু ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত
নেতানিয়াহু ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

গোপন চিঠি ফাঁস হয়ে যাওয়ায়, ফেঁসে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। এই ফাস্ট লেডির বিরুদ্ধে এবার রীতিমতো কোমর বেঁধে নেমেছে ইসরায়েলি পুলিশ। তার বিরুদ্ধে পুলিশি তদন্ত চলছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার একটি চিঠি ফাঁস হয়ে যাওয়ার পর এই তদন্তে নামে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে (অ্যাটর্নি জেনারেল) হয়রানি এবং ভয়ভীতি দেখানোর অপচেষ্টার অভিযোগে করা হয়েছে। চিঠিটি বার্তা সংস্থা এএফপির হাতে এসেছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি দেখানো ও আদালতে না আসার হুমকি দিয়েছিলেন এই ফার্স্ট লেডি। সেই সাথে অ্যাটর্নি জেনারেল, তার সহকারী এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তাকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন সারা নেতানিয়াহু।

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে এই তদন্ত ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়া এবং তার পরিবারের ভূমিকা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠতে পারে।

ঘুষ নেওয়া ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে চলছে একাধিক মামলা। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম। অভিযোগ উঠেছে, বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহুও এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X