কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল রমজান শুরুর সম্ভাব্য তারিখ

আকাশে চাঁদ। ছবি : সংগৃহীত
আকাশে চাঁদ। ছবি : সংগৃহীত

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, ইসলামী দেশগুলোতে আগামী ১লা মার্চ থেকে রোজা শুরু হতে পারে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ইসলামিক বিশ্বে আগামী ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে। তবে খালি চোখে চাঁদ দেখা সাপেক্ষ প্রত্যেক দেশ রমজান শুরুর তারিখ ঘোষণা করবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ বলেন, পশ্চিম এশিয়া, আফ্রিকার প্রায় সব অঞ্চল এবং ইউরোপের দক্ষিণাঞ্চলে টেলস্কোপে রমজানের অর্ধচন্দ্র দেখা যাবে। আর আমেরিকার বৃহৎ অংশে খালি চোখে রমজানের চাঁদের দেখা মিলবে।

২৮ ফেব্রুয়ারি ইসলামিক দেশগুলোতে চাঁদ দেখা ও রমজান শুরুর বিষয়ে তিনি বলেন, সূর্য অস্ত যাওয়ার পর আকাশে চাঁদ দেখার বিষয়টি বিবেচনা করে বেশিরভাগ মুসলিম দেশ পরের দিন রমজান শুরুর ঘোষণা দিবে।

আরবি ক্যালেন্ডারে রমজান নবম মাস। ইসলামে রোজা ফরজ ইবাদত। রমজানে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। এটি ইসলামে ইবাদতের অন্যতম মৌসুম হিসেবেও পরিচিত।

মূলত উন্নত জ্যোতির্বিদ্যার কারণে এখন আগে থেকে চাঁদ দেখার বিষয়ে তথ্য জানাতে পারেন জ্যোতির্বিদরা। তবে নির্দিষ্ট দিনে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার মাধ্যমে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X