কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ধ্বংসস্তূপের মধ্যেই সংসার পেতেছেন গাজাবাসী, দেখুন ছবিতে

ধসে পড়া বাড়ির ফাঁকে সংসার পেতেছে গাজার একটি পরিবার। ছবি : আনাদোলু এজেন্সি
ধসে পড়া বাড়ির ফাঁকে সংসার পেতেছে গাজার একটি পরিবার। ছবি : আনাদোলু এজেন্সি

ইসরায়েলে হামাসের হামলার জেরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু করেন বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয় উপত্যকাটি। প্রাণ হারান হাজার হাজার নিরীহ মানুষ। এ নারকীয় যুদ্ধ নাড়া দেয় বিশ্ব সম্প্রদায়কে। অবশেষে গত ১৯ জানুয়ারি বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে হামাস ও ইসরায়েল।

যুদ্ধবিরতির পর উচ্ছ্বসিত গাজাবাসী নতুন স্বপ্ন নিয়ে তাদের বাসস্থানে ফিরতে শুরু করেন। কিন্তু ফিরে দেখেন সেখানে শুধুই ধ্বংসস্তূপ। গাজাবাসী নিজেদের জমিতে সেই ধ্বংসস্তূপেই ঘর পেতেছেন। নিজেদের মতো করে খুঁজে নিয়েছেন আশ্রয়। কোথায় ভেঙে পড়া কংক্রিটের একটু ফাঁকা জায়গায় কাপড় টেনে তাঁবু গেড়েছেন। চলছে সংসারের কাজ, চলছে রান্না-বান্না এবং বেঁচে যাওয়া পরিবারের সদস্যদের খুনসুঁটি। তাতেই ভবিষ্যৎ শান্তির স্বপ্ন বুনছেন তারা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির সাংবাদিকদের তোলা কয়েকটি ছবি প্রকাশ করে আলজাজিরা। মঙ্গলবার ছবিগুলো গাজার বিভিন্ন প্রান্ত থেকে তোলা হয়। দেখুন সেগুলো-

গাজার বেইত লাহিয়ায় ধসে পড়া ভবনের ফাঁকে বাস করছে একটি পরিবার। বাইরে কাপড় শুকাতে দিয়েছেন তারা

গোধূলির মুহূর্তে তাঁবুতে আগুন জ্বেলে শীত নিবারণ

যুদ্ধ শুরুর পর থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন গাজা। ত্রাণের ব্যাটারিচালিত বাতিই তাদের ভরসা

ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িকেই নিজেদের মতো করে বসবাস উপযোগী করে নিয়েছে গাজার একটি পরিবার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X