কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ে নতুন ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অভিযান। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অভিযান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ইসরায়েল নতুন নির্দেশনা দিয়েছে।

ইসরায়েলি সেনাদের আগামী এক বছর ধরে পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করতে বলা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই তথ্য জানিয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, ইসরায়েলি সেনারা এক বছর ধরে অধিকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অবস্থান করবেন।

তিনি আরও জানান, ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি ইতোমধ্যে জেনিন, তুলকারেম এবং নুর শামস শরণার্থী শিবির থেকে পালিয়ে গেছে। এই শিবিরগুলোতে ইউএনআরডব্লিউএর কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।

কাটজ আরও বলেন, আমরা অতীতের বাস্তবতায় ফিরে যেতে চাই না। শরণার্থী শিবিরগুলিকে পরিষ্কার করার কাজ আমরা চালিয়ে যাব।

এর আগে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী পশ্চিম তীরে সামরিক বাহিনীর কার্যক্রম আরও তীব্র করার নির্দেশ দেন।

তারও আগে তেলআবিব শহরতলির বাত ইয়ামে বাসগুলোর ওপর তিনটি বিস্ফোরণ ঘটে। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানান, বিস্ফোরণে কোনো ক্ষতি হয়নি এবং বাসে তখন কোনো যাত্রী ছিল না।

এই ঘটনার পর শুক্রবার পশ্চিম তীরে সফরের সময় প্রতিরক্ষামন্ত্রী কাটজ সংবাদিকদের বলেন, আমরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য উগ্রবাদী ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং আমরা এখানে, গাজা এবং সব জায়গায় জয়ী হব।

কাটজ আরও বলেন, সন্ত্রাসবাদীদের জন্য স্পষ্ট বার্তা, আমরা তোমাদের নজরে রাখছি। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসবাদ পরিচালনায় যদি কারও সংশ্লিষ্টতা থাকে, তবে তাদের কঠোর মূল্য দিতে হবে।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির পর ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া পশ্চিম তীরের অভিযানে ইতোমধ্যে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। অভিযানের ফলে পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা গুলি করে মানুষ হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং অবকাঠামো ধ্বংস করছে, যা ফিলিস্তিনিদের জীবনকে দুর্বিষহ করে তুলছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের পানি ও পয়ঃনিষ্কাশন অবকাঠামোতে মারাত্মক ক্ষতি করেছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের জীবন এবং স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X