চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফরের স্ত্রীর কারাদণ্ড

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কক্সবাজারের টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমেনা খাতুনকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আমিনা খাতুন আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার কপি হাতে দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন কালবেলাকে বলেন, আমিনা খাতুন অবৈধভাবে সম্পদ অর্জন এবং তার সম্পদের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে কারাদণ্ড দেন এবং বাজেয়াপ্তকৃত সম্পদ রাষ্ট্রের অনুকূলে নেওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ থেকে উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা করেন। তদন্তে দেখা গেছে, আমিনা খাতুন তার সম্পদের ঘোষণায় ২৬ লাখ ৫৭ হাজার টাকার অস্থাবর সম্পদ গোপন করেছিলেন। পাশাপাশি তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আরও ১১ লাখ ৪৭ হাজার টাকার সম্পদের খোঁজ মেলে।

তদন্ত শেষে দুদক ২০২২ সালের ১২ সেপ্টেম্বর আমিনা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X