ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

রায় ঘোষণার পর আদালত থেকে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
রায় ঘোষণার পর আদালত থেকে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিজ ডায়মন্ড।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ১৮ জানুয়ারি রাতে শহরের পাটগুদাম এলাকায় ছিনতাইকারীরা আনন্দমোহন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিলের মোবাইলসহ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ইব্রাহিম বাধা দিলে ছিনতাইকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন খলিলের ভগ্নিপতি সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

আরও জানা গেছে, দীর্ঘ সাত বছর শুনানি শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিজ ডায়মন্ডকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. রেজাউল করিম দুলাল বলেন, মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় সাদ্দাম ও পাভেল নামে দুজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১০

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১১

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১২

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৩

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৪

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৬

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৯

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

২০
X