বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

হাসপাতালে ইসরায়েলের হামলার পর ছোটাছুটি করছে মানুষ। ছবি : সংগৃহীত
হাসপাতালে ইসরায়েলের হামলার পর ছোটাছুটি করছে মানুষ। ছবি : সংগৃহীত

গাজার গুরুত্বপূর্ণ নাসের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দুই দফায় চালানো এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সাংবাদিকও আছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। সোমবার (২৫ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম হামলার পর উদ্ধারকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে এলে হাসপাতালে দ্বিতীয় দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার মুহূর্তে মাসরির পরিচালিত রয়টার্সের সরাসরি সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়।

রয়টার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা গভীরভাবে শোকাহত, আমাদের সহকর্মী হুসাম আল মাসরির মৃত্যু এবং হাতেম খালেদের আহত হওয়ার ঘটনায়। আমরা জরুরি তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং গাজা ও ইসরায়েলের কর্তৃপক্ষকে হাতেমের জন্য দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।’

ইসরায়েলি সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, নিহত অপর তিন সাংবাদিক হলেন— মারিয়াম আবু দাগ্গা (যিনি এপি এবং আরও কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য কাজ করতেন), মোহাম্মদ সালামা (আল জাজিরার সাংবাদিক) এবং মোয়াজ আবু তাহা। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে বলেছে—‘সাংবাদিকদের ওপর এই বর্বর হামলা গণমাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ, যার উদ্দেশ্য সাংবাদিকদের আতঙ্কিত করা এবং ইসরায়েলি অপরাধ বিশ্ববাসীর সামনে প্রকাশে বাধা দেওয়া।’

ইউনিয়নের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২৪০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X