বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কাজলকে জুম করে অস্বস্তিকরভাবে ক্যামেরাবন্দি, ক্ষোভ মিনি মাথুরের

কাজল ও মিনি মাথুর। ছবি : সংগৃহীত
কাজল ও মিনি মাথুর। ছবি : সংগৃহীত

বলিউড তারকাদের ব্যক্তিজীবনে পাপারাজ্জিদের অনধিকারচর্চা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন অভিনেত্রী মিনি মাথুর। সম্প্রতি ‘ট্রায়াল’ সিরিজের প্রচারে কালো বডিকন পোশাকে হাজির হয়েছিলেন অভিনেত্রী কাজল। সেই সময় তোলা একটি ভিডিও ভাইরাল হতেই ট্রোলের মুখে পড়েন তিনি।

মূল ভিডিওটি পাপারাজ্জিদের ক্যামেরায় ধারণ করা। সেখানে দেখা যায়, বিভিন্ন দিক থেকে অতিরিক্ত জুম করে কাজলের ছবি তোলা হয়েছে, যাতে তার শরীরের ভাঁজ স্পষ্ট হয়ে ওঠে। এই দৃশ্য ঘিরেই শুরু হয় কটাক্ষ, কেউ লিখেছেন, ‘মোটা হয়ে গেছেন’, কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা?’

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মিনি মাথুর। তার ভাষায়, ‘খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে ছবি তোলা হয়েছে। কাজলের শরীরকে এভাবে জুম করে ক্যামেরাবন্দি করা মোটেও ঠিক হয়নি। এর ফলেই তাকে ট্রোল হতে হচ্ছে।’

তবে সমালোচনা থামাতে নয়, নিজের কাজে মন দিচ্ছেন কাজল। ‘ট্রায়াল’-এ নয়নিকা সেনগুপ্ত চরিত্রে প্রচারণা নিয়েই এখন তার ব্যস্ততা। নিন্দুকদের মন্তব্যকে পাত্তা না দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন নিজস্ব গতিতে।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X