কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ওমরাহ করতে পারিবারিক ভিসা পাবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওমরাহ করতে পারিবারিক ভিসা পেতে বিদেশি নাগরিকদের জন্য পদক্ষেপ নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, পারিবারিক ভ্রমণ ভিসা সৌদির একজন বাসিন্দার মাধ্যমে পাওয়া যেতে পারে। অবশ্যই তাকে সুবিধাভোগীর আত্মীয় হতে হবে।

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, আবেদনকারীকে সৌদি নাগরিক বা প্রবাসী হতে হবে।

ভিসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিফাইড ন্যাশনাল প্ল্যাটফর্ম Visa. Mofa. gov. sa-এর মাধ্যমে আবেদন করতে হবে। এরপরে ভিসাধারীকে মক্কার গ্র্যান্ড মসজিদে যাওয়ার আগে নিশ্চিত করতে হবে যে নুসুক বা তাওয়াক্কলানা সার্ভিসেস অ্যাপের মাধ্যমে একটি ওমরাহ অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়েছে।

এদিকে এক মাস আগে শুরু হওয়া এই কার্যক্রমে চলতি মৌসুমে বিদেশ থেকে প্রায় ১০ মিলিয়ন মুসলমান ওমরাহ করবেন বলে আশা করছে সৌদি আরব।

বর্তমানে সৌদি আরব বিদেশি মুসলমানদের ওমরাহ করতে দেশে আসার জন্য অনেক সুবিধা চালু করেছে। ব্যক্তিগত, ভিজিট এবং ট্যুরিস্ট ভিসার মতো বিভিন্ন ধরনের প্রবেশ ভিসাধারী মুসলমানদের ওমরাহ করতে এবং আল রাওদা আল শরিফা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়, যেখানে একটি ই বুকিং করার পরে মদিনায় নবীর মসজিদ যেখানে নবী মোহাম্মদ (সা.) এর সমাধি অবস্থিত সেখানে যেতে পারবে।

সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ করেছে এবং ভিসাধারীদের যেকোনো স্থল, আকাশ এবং সমুদ্রের যেকোনো জায়গার মাধ্যমে রাজ্যে প্রবেশ করতে এবং যে কোনো বিমানবন্দর থেকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে।

কর্তৃপক্ষ আরও বলেছে, উপসাগরীয় সহযোগী পরিষদের দেশগুলোতে বসবাসকারী প্রবাসীরা তাদের পেশা নির্বিশেষে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে এবং ওমরাহ পালন করতে পারবেন।

চলতি মাসের শুরুর দিকে সৌদি আরব ভিজিট ই-ভিসা সিস্টেমে আরও আটটি দেশ যুক্ত করেছে তাদের নাগরিকদের ওমরাহ এবং পর্যটনের জন্য রাজ্যে আসার অনুমতি দিয়েছে। যার ফলে যেসব দেশের নাগরিকদের এই প্রবেশ পরিষেবাতে অনুমতি রয়েছে তাদের মোট সংখ্যা ৫৭তে উন্নীত হল।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শেনজেন, ইউএস এবং ইউকে ভিসাধারীরাও সৌদি আরবে আগমনের আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ এবং আল রাওদা আল শরিফায় যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X