কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৯:২৯ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার আপডেট দিল হুতিরা

হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেনের যোদ্ধারা। ছবি: সংগৃহীত
হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেনের যোদ্ধারা। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত ৪৮ ঘণ্টায় তৃতীয়বারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। শনিবার ভোরে এক টেলিভিশন ভাষণে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইরান-সমর্থিত এ গোষ্ঠী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর আগে শুক্রবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

সারি আরও বলেন, ‘আমরা শুধু ইসরায়েল নয়, লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের দিকেও একাধিক হামলা চালিয়েছি।’

তবে এ হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি মার্কিন সামরিক বাহিনী।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘হুতিদের পুরোপুরি ধ্বংস করা হবে।’ এর মধ্যেই মার্কিন বাহিনী ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করেছে বলে জানা গেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত ২০০ শিশু ও ১১০ নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি গণমাধ্যম বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষসহ মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

অন্যদিকে ইসরায়েলের দাবি, গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ১ হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনের বেশি মানুষ অপহৃত হন। সূত্র: মিডলইস্ট আই, আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X