কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১০:৩০ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজার রাজনৈতিক নেতা নিহত

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুম। ছবি : সংগৃহীত
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুম। ছবি : সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালের ওপর ইসরায়েলের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুম এবং একজন ১৬ বছর বয়সী কিশোর বলে জানিয়েছে হামাস ও স্বাস্থ্য কর্তৃপক্ষ।

হামাস এক বিবৃতিতে জানায়, খান ইউনিসের নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরায়েলি হামলায় বারহুম নিহত হন। তারা এই হামলাকে ‘দখলদার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিক অংশ’ বলে অভিহিত করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করেছেন, বারহুমই ছিল এই হামলার মূল লক্ষ্য।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা চালানো হয়েছে, যাতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি কম হয়। তবে একইসঙ্গে তারা হামাসের বিরুদ্ধে হাসপাতালসহ বেসামরিক স্থাপনা ব্যবহার করে হামলার পরিকল্পনার অভিযোগ এনেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখের বেশি মানুষ আহত হয়েছেন। তথ্য: আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১০

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১১

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১২

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৩

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৪

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৫

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৬

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৭

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৮

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৯

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০
X