কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১০:২৪ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের খুতবায় ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের ভূমি থেকে ইসরায়েলি শাসনব্যবস্থা উৎখাতের দৃঢ় অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তেহরানের বিশাল মাঠে ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া খুতবায় খামেনি বলেন, এই বিকৃত, দুষ্ট এবং খুনি দলটিকে ফিলিস্তিন থেকে উৎপাটন করতে হবে এবং আল্লাহর কৃপায়, তা হবেই। খবর ইরনা নিউজ।

খামেনি আরও বলেন, রমজান মাসজুড়ে ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি নৃশংসতা মুসলমানদের দুঃখ দেয়। তিনি যুক্ত করেন, পশ্চিমারা এই অঞ্চলের সাহসী জাতি এবং গর্বিত যুবকদের 'প্রক্সি বাহিনী' হিসেবে চিহ্নিত করেন, কিন্তু প্রকৃতপক্ষে ইসরায়েলি সরকারই হলো এই অঞ্চলের একমাত্র প্রক্সি বাহিনী।

বিশ্বের উপনিবেশবাদী শক্তির প্রতিনিধিরূপে ইসরায়েলি সরকারের ভূমিকা তুলে ধরে খামেনি বলেন, এই ইসরায়েলি সরকার উপনিবেশবাদী শক্তির পক্ষে বিভিন্ন দেশের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। তারা উপনিবেশকারীদের প্রতিনিধি হিসেবে এখানে আগুন জ্বালায়, গণহত্যা করে এবং অপরাধ সংঘটিত করে। সুযোগ পেলে অন্যান্য দেশের ভূখণ্ড লঙ্ঘন করে, যেমন তারা আজ সিরিয়ার ভূখণ্ড লঙ্ঘন করছে।

ইরানের নেতা বলেন, উপনিবেশবাদীরা অর্থ এবং মিডিয়া ব্যবহার করে ইসরায়েলি সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাদা করে তোলে। অন্যদিকে, তারা নিজস্ব অধিকার এবং ভূমি রক্ষাকারী স্থানীয় বাহিনীকে 'সন্ত্রাসী' হিসেবে আখ্যা দেয়।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে, বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে, ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে মানুষের জাগরণের কথা উল্লেখ করেছেন। খামেনি যুক্ত করেন, মানুষদের হত্যা করা তেল আবিব সরকারের নিয়মিত কাজ, যার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা সরকারগুলোর সমর্থন রয়েছে।

খামেনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের হুমকির কথা উল্লেখ করে বলেন, যদি এ ধরনের কোনো মন্দ কাজ করা হয়, তাহলে তারা অবশ্যই প্রতিদানে একটি বড় আঘাত পাবে।

এই বক্তব্যে খামেনি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এবং পশ্চিমা শক্তির সমর্থনকে তীব্রভাবে সমালোচনা করেছেন এবং আল্লাহর সাহায্যে ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাত করার জন্য প্রতিজ্ঞা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে, সম্মান আছে; নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১০

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১১

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১২

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১৩

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৫

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১৬

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১৭

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১৮

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১৯

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০
X