কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের সমর্থনে কায়রোয় লাখো জনতার মিছিল

ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির পক্ষে এবং গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেয় লাখ লাখ মানুষ।

পূর্বাঞ্চলীয় কায়রোয় আবু বকর আল সিদ্দীক মসজিদে ঈদের নামাজের পর এই মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলকারীরা মিসর ও ফিলিস্তিনের পতাকা নাড়াতে থাকেন। কারও কারও হাতে ‘নো টু ডিসপ্লেসমেন্ট’ ব্যানার লেখা ছিল। আবার কেউ কেউ প্রেসিডেন্ট সিসির ছবি নিয়ে এসেছিলেন।

ওই মিছিল থেকে ফিলিস্তিনের পক্ষে স্লোগান ওঠে। মিসরের গণমাধ্যম জানিয়েছে, কায়রো ছাড়াও দেশটির অন্যান্য শহরেও এ ধরনের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি গাজাবাসীকে জর্ডান ও মিসরে স্থানান্তর করতে চান।

তবে ট্রাম্পের এমন পরিকল্পনার কড়া নিন্দা জানিয়েছেন সিসি। তার ভাষায়, গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া অন্যায় এবং মিসর এর অংশ হতে পারে না। পরে অবশ্য মিসর নিজেই গাজা নিয়ে পরিকল্পনা প্রকাশ করে। এটি বাস্তবায়নে আরব নেতাদের একজোট করার চেষ্টা করছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X